চটপটি বিক্রেতা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮
ঘরের কাছেই আছে সুবিধাবঞ্চিতদের জন্য ‘ওব্যাট প্রাইমারি স্কুল’। এর সামনে চটপটি বিক্রি করতে করতে ছোট্ট মেয়েটির মনেও পড়ালেখার প্রতি দুর্বলতা জমে যায়। এক পর্যায়ে সেই স্কুলে মেয়েকে ভর্তি করে দিলেন মা। স্কুলের সময়টুকু ছাড়া ওই বিদ্যালয়ের সামনে চটপটি বিক্রি ছিল যাঁর পেশা। সেই সুলতানা আক্তার বৃষ্টি আজ স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখার অপেক্ষায়
জন্মের পর থেকেই বাবা মোহাম্মদ সাহাব উদ্দিনকে দেখে আসছেন অন্যের ভবনে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতে। আর সেই ছোটবেলা থেকে মায়ের সাথে নিজেই চটপটি বিক্রি করতেন সংসারের বাড়তি কিছু আয়ের আশায়। ঘরের কাছেই সুবিধাবঞ্চিতদের জন্য ‘ওব্যাট প্রাইমারি স্কুল’ এর সামনে চটপটি বিক্রি করতে করতে ছোট্ট মেয়েটির মনেও পড়ালেখার প্রতি দুর্বলতা জমে। যা দেখে সেই স্কুলেই মেয়েকে ভর্তি করেদিলেন মা। স্কুলের সময়টুকু ছাড়া সেই বিদ্যালয়ের সামনেই চটপটি বিক্রি ছিল যার পেশা সেই সুলতানা আক্তার বৃষ্টি আজ স্কুল, কলেজের গণ্ডি পেরিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখার অপেক্ষায়।
এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যবসা প্রশাসন বিভাগ থেকে মেধা তালিকায় ৯১ দশমিক ৪৭ নম্বর পেয়ে ৩২৫তম হয়ে কৃতকার্য হন। যে পরিবেশ থেকে তিনি উঠে আসার চেষ্টা করছেন সেখানে আজ এক অনুপ্রেরণার নাম বৃষ্টি।
আটকে পড়া পাকিস্তানিদের বসবাসের জন্য চট্টগ্রামে বেশকিছু স্থানকে সরকার চিহ্নিত করে দেয়। এরই একটি চট্টগ্রাম নগরের হালিশহর বি-ব্লক ট্রেড স্কুল। এখানকার ছোট একটি ঝুপড়ি ঘরে বৃষ্টির জন্ম। এক কামরার
মা-বাবা আর তাদের তিনবোনের সংসার। যেখানে রান্না সেখানে ঘুম। সেখানকার পরিবেশে ছোট্ট শিশুদের বেড়ে উঠার ন্যূনতম সুবিধাটুকুও নেই। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সারাক্ষণ প্রতিবেশীদের হই-হট্টগোল আর চিৎকার চেঁচামেচি।
সরকারের সদিচ্ছায় নাগরিকত্ব পেলেও দেশের মূল স্রোতে মিশতে পারছে না কোনোমতেই। তাতে মূল বাধাও এই শিক্ষা। বৃষ্টির পরিবারেও আগের প্রজন্মের কেউ শিক্ষার সাথে যুক্ত ছিলেন না। সেই হিসেবে বৃষ্টির হাত ধরেই তার পরিবারের দেশের মূলস্রোতে প্রবেশের প্রাথমিক পদক্ষেপ।
ট্রেড স্কুল ক্যাম্পে নিত্যদিনের চাহিদা মেটাতেই রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার মানুষদের। খুন, রাহাজানি, মাদকে ছেয়ে আছে এখানকার পরিবেশ। বৃষ্টি যে পরিবেশ থেকে উঠে আসার চেষ্টা করছেন তা আসলেই বাস অনুপযোগী। সেখানে পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা চিন্তা করাও স্বপ্নের মতো। সেই পরিবেশেই কিছু মানুষের সহযোগিতা আর উৎসাহ ছাড়া পড়ালেখা চালিয়ে যাওয়া ছিল অসম্ভব। এঁদেরই একজন ওব্যাট স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল আকতার খান। ২০০৯ সালে বৃষ্টি ৫ম শ্রেণির সমাপনী দুই বিষয়ে ফেল করে যখন পড়ালেখাই ছেড়ে দিতে চাইছিলেন তখনই সোহেল আক্তার খানের উৎসাহে আবারও পরীক্ষা দিয়ে ‘এ’ পেয়ে উত্তীর্ণ হলেন।
ওব্যাট প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়ালেখা শেষ করে মাধ্যমিকে ভর্তি হলেন স্থানীয় পি এইচ আমীন একাডেমি স্কুলে। সেই স্কুল থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৪.৮৯ নিয়ে এসএসসি এবং সরকারি কমার্স কলেজ থেকে জিপিএ-৪.৭৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে ভর্তি পরীক্ষায় অর্জন করলেন ৯১ দশমিক ৪৭ শতাংশ নম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নিজের প্রতিক্রিয়ায় বৃষ্টি বলেন, ‘যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে পড়ালেখা করার জন্য উৎসাহ তো দূরের কথা, সবাই শুধু বলতো, এতো পড়ে কি হবে? সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে হাঁড়ি ঠেলতে হবে। আসলে পড়ালেখার গুরুত্বটা এখানে অনেক সেভাবে ঠিক বোঝে না। তবে এখন আমি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর অনেকেই সচেতন হচ্ছে। সবাই প্রশংসা করছে। অন্যদের মধ্যে যদি এই অনুপ্রেরণাটা কাজ করে তাহলেই আমি অনেক খুশি হব।’
ভবিষ্যত লক্ষ্য বিসিএস। তবে বিসিএস হোক বা না হোক মা-বাবাকে ভালো কোনো পরিবেশে নিয়ে যাওয়াই বৃষ্টির মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মা আজীবনই কষ্ট করেছেন আমাদের জন্য। এখন সুযোগ পেলে আগে মা-বাবা ও বোনদের একটা ভালো পরিবেশ দিতে চাই।
- ৬০ হাজার টাকা বেতনে ব্র্যাক ব্যাংকে চাকরি
- চিংড়ি মাছের শরীরে আল্লাহর নাম! এলাকায় তোলপাড়!
- মাত্র ২১ টাকায়’ রিয়েলমি ৭ প্রো পাওয়ার সুযোগ
- ‘আমরা চট্টগ্রাম ৯৩’ মিরসরাই ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত
- এড. গফুর মজুমদার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বধূবেশে সবাইকে চমকে দিলেন মাহিয়া মাহি
- হজরত ঈসা আ.-এর শৈশবের বাড়ি আবিষ্কার
- বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
- ৯০ কোটি টাকার হিরের পোশাকে ভাইরাল মুকেশ কন্যা
- ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ
- পরাজয় মেনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প
- মায়ের দেওয়া কিডনি নিয়েও বাঁচতে পারলেন না অভিনেত্রী লীনা
- দুধ-মধু একসঙ্গে খেলে যা হয়
- Vivo Y12 Full Specifications
- ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট চালু হচ্ছে
- নূরের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- রাতে ঘুম কম হলে ত্বকে যে সমস্যাগুলি দেখা দিতে পারে
- মাস্ক ব্যবহারে কানে ব্যথা? জেনে নিন স্থায়ী সমাধান
- লেবুর খোসা খেলে সারবে যেসব রোগ
- এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা ফেরত চান অভিভাবকরা
- হজমের সমস্যায় কাবু?, রেহাই মিলবে আদায়
- বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ
- মায়ের পরিকল্পনায় ঘুমের মধ্যে বাবার গলা কাটে ছেলে
- শমী কায়সারের নতুন স্বামীর পরিচয়
- মানসিক স্বাস্থ্য একটি বৈশ্বিক চ্যালেঞ্জ: সায়মা ওয়াজেদ
- গাঁজা ব্যবহারের অনুমতি দিলো পাকিস্তান
- চাকরি দেয়ার নামে বেকার যুবকদের আড়াই কোটি টাকা লুট
- ১ টাকায় ৩০ জিবি ও ১০ কোটি ফ্রি মিনিট দিচ্ছে গ্রামীণফোন
- প্রবল গতিতে ধেয়ে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘আম্ফান’
- ৯০ কোটি টাকার হিরের পোশাকে ভাইরাল মুকেশ কন্যা
- ১ টাকায় ৩০ জিবি ও ১০ কোটি ফ্রি মিনিট দিচ্ছে গ্রামীণফোন
- করোনা টেস্ট করাতে এসে, হঠাৎ মাটিতে পড়েই মারা গেলেন
- লেবুর খোসা খেলে সারবে যেসব রোগ
- প্রবল গতিতে ধেয়ে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘আম্ফান’
- চাকরি দেয়ার নামে বেকার যুবকদের আড়াই কোটি টাকা লুট
- মাস্ক ব্যবহারে কানে ব্যথা? জেনে নিন স্থায়ী সমাধান
- রাতে ঘুম কম হলে ত্বকে যে সমস্যাগুলি দেখা দিতে পারে
- মায়ের পরিকল্পনায় ঘুমের মধ্যে বাবার গলা কাটে ছেলে
- গাঁজা ব্যবহারের অনুমতি দিলো পাকিস্তান
- দুধ-মধু একসঙ্গে খেলে যা হয়
- এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা ফেরত চান অভিভাবকরা
- বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
- এড. গফুর মজুমদার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- হজমের সমস্যায় কাবু?, রেহাই মিলবে আদায়
- বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ
- বধূবেশে সবাইকে চমকে দিলেন মাহিয়া মাহি
- নূরের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- ‘আমরা চট্টগ্রাম ৯৩’ মিরসরাই ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত
- ২৭ বছর পর আলোকিত হলো কারাবাখের গ্র্যান্ড মসজিদ
- চটপটি বিক্রেতা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
- মাত্র ৫০ টাকায় ডেঙ্গু থেকে মুক্তি
- ফরজ গোসল না করে শুধু অজু করে নামাজ পড়া যাবে?
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নেহা, চমকে গেলেন শিক্ষকরা
- এবার আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার অশ্লীল ভিডিও
- ধর্ষণের পর পানি পড়া দেন মাদরাসা সুপার
- ইসলাম আমাকে অপরাধ জীবন থেকে রক্ষা করেছে : রবি মায়েস্ত্রেসি
- গুনাহ করতে করতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও...
- বোরকা পরায় ছাত্রীদের কলেজে ঢুকতে দিল না কর্তৃপক্ষ
- নবম শ্রেণির প্রশ্নে সানি লিওন-মিয়া খলিফা!
- সিজদাহরত অবস্থায় মাদ্রাসা ছাত্র আজিজের মৃত্যু
- এক হাসপাতালেরই ১০ ডাক্তার, ২০ নার্স ডেঙ্গু রোগী!
- সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রীর
- ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সুখবর
- তিন কাজ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়
